রাঙামাটিতে পর্যটনকেন্দ্রে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু
মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটিতে ভ্রমণে এসে অসুস্থ হয়ে হাসনাতুল কাদের (৪২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে রাঙামাটি সদরস্থ ওয়াইল্ড উড রিসোর্টে (Wild Wood Resort) ভ্রমণে আসা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটের দিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসনাতুল কাদেরকে মৃত ঘোষণা করেন।
নিহত হাসনাতুল কাদের ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা। তিনি বাউনিয়া বাজার, তোতা মিয়া সরণি, বাসা নম্বর-২২, রোড নম্বর-০৬, উত্তরা, ঢাকা এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে। তার মায়ের নাম হোসনে আরা বেগম।
তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করছে।