শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

রাঙামাটিতে বিশেষ অভিযানে সন্ত্রাসী, চোর ও মাদকসহ গ্রেপ্তার ৬

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে জড়িত থাকার অভিযোগে দুইজন, চুরি সংগঠনের অভিযোগে একজন, মাদক ব্যবসার অভিযোগে একজন এবং মাদক সেবনের অভিযোগে দুইজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি ছোরা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোকলেছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বিঘ্ন করে ত্রাস সৃষ্টি ও এতে সহায়তার অভিযোগে ভেদভেদী এলাকার আরিফ (২৮) ও রূপনগর এলাকার মো. হোসেন (৪৮)কে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা করা হয়েছে।

এ ছাড়া চুরি সংগঠনের অভিযোগে লংগদুর নুর ইসলাম (৩৮), মাদক ব্যবসার অভিযোগে ভেদভেদী এলাকার মো. শাহিন (৩০) এবং মাদক সেবনের অভিযোগে চট্টগ্রামের ফটিকছড়ির মো. জাহিদুল আলম ওরফে জাহিদ (৫৫) এবং গাজীপুরের কবিতা জাহান (২৫)কে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

ক্যাটাগরি