শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

মাদকমুক্ত সমাজ গড়তে রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী র‍্যালি।

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :

থেকে যুবসমাজকে রক্ষায় রাঙামাটির কোতয়ালী থানায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে মাদকবিরোধী জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ডিবি) এইচ.এম. মাহমুদ এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন। এছাড়া পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকরা এতে অংশ নেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। র‍্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব তুলে ধরে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে শুধু অভিযান নয়, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি তরুণদের খেলাধুলা, শিক্ষা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব

ক্যাটাগরি