শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

কর্মদক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ কোতয়ালী থানার পুলিশ সদস্যদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার

মোহাম্মদ মামুন, কাউখালী (রাঙ্গামাটি) প্রতিনিধি:

বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার রহস্য উদঘাটনসহ আসামী গ্রেফতার, ০২টি চোরাই মোটর সাইকেল উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার, আসামী গ্রেফতারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ও উদ্ধার কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম কোতয়ালী থানার অফিসার ও ফোর্সদের নিজ কার্যালয়ে ডেকে তাদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন।

এ সময় পুলিশ সুপার মহোদয় দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, অপরাধ দমন, মাদক নির্মূল, ডাকাতি ও অন্যান্য অপরাধের রহস্য উদঘাটন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের প্রত্যেক সদস্যকে আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ভবিষ্যতেও এ ধরনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ তারেক সেকান্দার এবং অফিসার ইনচার্জ (কোতয়ালী), রাঙ্গামাটি জনাব মোঃ জসীম উদ্দীন।

ক্যাটাগরি