শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রস্তুতি: রাঙ্গামাটিতে পুলিশের এপিসির Specialized Hill Driving প্রশিক্ষণ

মোহাম্মদ মামুন, কাউখালী (রাঙ্গামাটি) প্রতিনিধি

৭ সেপ্টেম্বর ২০২৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমনের পূর্বপ্রস্তুতি হিসেবে বাংলাদেশ পুলিশের এপিসিগুলোর (Armoured Personnel Carrier) Specialized Hill Driving প্রশিক্ষণ শুরু হয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলায়।

প্রশিক্ষণের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের এপিসিগুলো ইতোমধ্যে রাঙ্গামাটিতে পৌঁছেছে। আগামী ১৫ দিন রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন দুর্গম ও পাহাড়ি এলাকায় এসব এপিসির বিশেষায়িত ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

পাহাড়ি ও দুর্গম অঞ্চলের প্রতিকূল ভূপ্রকৃতিতে এপিসি পরিচালনার দক্ষতা বৃদ্ধি, চালকদের বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সক্ষমতা তৈরিই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

প্রশিক্ষণের মাধ্যমে পাহাড়ি সড়ক, উঁচু-নিচু পথ ও বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে নিরাপদে এপিসি পরিচালনার কৌশল ও দক্ষতা আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও সক্ষমতা আরও সুদৃঢ় করতে এই বিশেষায়িত প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

ক্যাটাগরি