মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার উদ্যোগে আয়োজিত ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ‌আ ন ম নোমান এর সভাপতিত্বে ও মাওলানা মহি উদ্দীন ও সহকারী অধ্যাপক আব্দুল্লাহ’র উদযাপন করা হয়।

মিলাদুন্নবী (সা.) মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সূফী ফতেহ আলী ওয়াইসী মহিলা আলীম মাদ্রাসার অধ্যক্ষ আ ক ম হামিদুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহকারী রেজিস্টার আশরাফুল মাওলা, মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কাদের, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ নুরুল ইসলাম সিকদার প্রমুখ।

পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করেন প্রবীণ আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা আহমদ কবির (ম. জি. আ.) ।

ক্যাটাগরি