খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত সহ সভাপতির কৃতজ্ঞতা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার।
সম্মানীত চকরিয়া উপজেলার খুটাখালী বাজারের ব্যবসায়ী দোকান-মার্কেট মালিক আপনারা আমার সশ্রদ্ধা সালাম, আদাব ও শুভেচ্ছা গ্রহণ করুন।
প্রথমেই আমি পরম করুণাময় মহান আল্লাহপাকের কাছে শুকরিয়া আদায় করছি। গত ২৯ আগষ্ট বাজার পরিচালনা কমিটির নির্বাচনে আপনারা আমাকে সহ সভাপতি পদে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন।
সম্মানীত ব্যবসায়ী, ভাই বন্ধু আপনারা বিশাল ব্যবধানে নির্বাচিত করে আমাকে যে আস্থা ও মর্যাদা প্রদান করেছেন এর জন্য আমি কৃতজ্ঞ।
আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত। আপনাদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা অক্ষুন্ন রাখতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বাজারের সকল সম্মানিত ভোটার ও কর্মী ভাইদের।
আমি বিভিন্ন ধর্মীয় সংগঠন, সামাজিক সংগঠন, ব্যবসায়ী সংগঠনসহ সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত প্রবাসী ভাইদের প্রতিও আমার কৃতজ্ঞতা।
যারা দিনরাত আমার পক্ষে মাঠে কাজ করেছেন। অনেকে প্রবাসে থেকেও সমর্থন ও সহযোগিতা করেছেন। তাদের সকলকে ধন্যবাদ। বিভিন্ন স্থান থেকে ছুটে এসে যারা আমার প্রচার কাজে অংশ নিয়েছেন, আমাকে সাহস ও সমর্থন যুগিয়েছেন তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
গুরুজনদের দোয়া, পরিবার-পরিজনের প্রেরণা, অগ্রজদের পরামর্শ ও সহকর্মীদের পরিশ্রম আমার বিজয়কে আরো সহজতর করেছে। নির্বাচনের জয়ের জন্য আমার সাথে একাত্মভাবে নির্বাচনের মাঠে লড়ে যাওয়া স্নেহের অনুজদের প্রতি রইলো অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। তোমারাই হবে আধুনিক খুটাখালী বাজার বির্নিমানের শক্তি ও সাহস।
নির্বাচন চলে গেছে। আমাদেরকে এখন দলমত নির্বিশেষে সকলে মিলে আমাদের প্রাণপ্রিয় বাজারকে শান্তি, শৃংখলা, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পানে নিয়ে যেতে হবে।
আপনাদের দোয়া ও শুভকামনা কাজ করার অনুপ্রেরণা যোগাবে। আমাকে সব সময় মনে রাখবেন যাতে আপনাদের পাশে থেকে আমি কাজ করতে পারি।
শাহাব উদ্দিন কোম্পানি নবনির্বাচিত সহ সভাপতি খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি।