মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

রাঙামাটি জেনারেল হাসপাতালে রাতে সিভিল সার্জনের ঝটিকা পরিদর্শন।

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটি পার্বত্য জেলার সিভিল সার্জন নিয়মিত তদারকির অংশ হিসেবে রাতে রাঙামাটি জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও চিকিৎসা উপকরণের ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি কর্তব্যরত চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে হাসপাতালের সেবাদানের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় সিভিল সার্জন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গেও কুশল বিনিময় করেন এবং তাদের চিকিৎসাসেবা ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজ নেন। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

সিভিল সার্জন বলেন, সাধারণ মানুষের কাছে মানসম্মত ও নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হাসপাতালের কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এ ধরনের আকস্মিক পরিদর্শন ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

ক্যাটাগরি