রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

পাঁচবিবিতে সাবেক ও কৃতি ফুটবলারদের সংবর্ধনা প্রদান

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজনে সাবেক ও কৃতি ফুটবলারদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় পাঁচবিবি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ জয়পুরহাটের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান। বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন,পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন,পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম,সোনালী অতীত ফুটবল ক্লাবের উপদেষ্টা জাহিদুর রহমান অশ্রæ,সদস্য সচীব মেহেদী হাসান অর্নব এবং আব্দুল হালিম সাবু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী অতীত কøাবের সাংগাঠনিক সম্পাদক রেজাউল করিম বাবু।অনুষ্ঠানের শেষ পর্বে সাবেক ও কৃতি ফুটবল খেলোয়াড়দের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি মোঃ মাসুদ রানা প্রধান। এসময় আয়োজক, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি