খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটির নির্বাচনে বেলাল সভাপতি, রাশেল সম্পাদক নির্বাচিত
সেলিম উদ্দিন, কক্সবাজার।
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বনিতায় বেলাল উদ্দিন ও সাধারন সম্পাদক পদে শীষ মোহাম্মদ রাশেল (গোলাপ ফুল-৫২৩ ) প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। পরে রাত পৌনে ৮ টার দিকে ফলাফল ঘোষনা করেন প্রিসাইডিং অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা রমিজ উদ্দিন।
নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক প্রকাশিত ফলাফল অনুযায়ী, সহ-সভাপতি পদে (দোয়াত কলম-৩৫৭ ভোট) প্রতীকে শাহাব উদ্দিন কোম্পানি, সহ সাধারন সম্পাদক পদে (মোরগ-৫৪১ ভোট) প্রতীকে আরফাতুল ইসলাম, অর্থ সম্পাদক পদে (কাতাল মাছ-৬৭৮ ভোট ) প্রতীকে মোঃ ইউনুছ, দপ্তর সম্পাদক পদে (ঘোড়া-৫৫০ ভোট) প্রতীকে সাউদ মোহাম্মদ খামিছ ও সদস্য পদে যথাক্রমে মোঃ ইলিয়াছ ( উড়োজাহাজ-৬২৯ ভোট)
নজরুল ইসলাম (সুর্যমুখী ফুল-৫৬৪ ভোট ), খোরশেদ আলম (তালাচাবি-৪৯৯ ভোট ) আবু তাহের ( টিউবওয়েল-৪৫৯ ভোট) ও হাবিবুর রহমান (কলসি-৪১৩ ভোট) নির্বাচিত হয়েছেন।
একইদিন রাতে ভোটগ্রহণ শেষে গণনা করা হয়। ৯৪৮ জন ভোটারের মধ্যে প্রায় ৯১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এসময় নির্বাচন প্রিসাইডিং অফিসার, উপজেলা সমবায় কর্মকর্তা রমিজ উদ্দিন,অন্তবর্তী পরিচালনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান মু.আবদুর রহমান, সদস্য সচিব ইউপি মেম্বার নাসির উদ্দীন, সদস্য যথাক্রমে হাজী আবদুল গফুর, অধ্যক্ষ এসএম মনজুর, মাওলানা শাহাব উদ্দিন আরমান, নুর মোহাম্মদ পেটান মুন্সি, ছৈয়দ আলম, আকতার কামালসহ অনেকে উপস্থিত ছিলেন।