বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

পাঁচবিবির কড়িয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় সীরাতুন্নবী উদযাপন

মোঃ আজাদ আলী জয়পুরহাটঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঐতিহ্যবাহী কড়িয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সীরাতুন্নবী (সা.) অনুষ্ঠিত হয়েছে।

২৬ আগস্ট বুধবার সকাল সাড়ে ১০ টায় মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনিছুর রহমান।

অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পৃথিবীতে আগমন ও ওফাৎ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা রেজাউল করিম এবং সহকারী মাওলানা মাওলানা শাহনুর রহমান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক আবু হোরায়রা। আলোচনা সভার পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে পরিবেশনায় অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ক্যাটাগরি