কাউখালীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মোহাম্মদ মামুন, কাউখালী (রাঙ্গামাটি) প্রতিনিধি:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙ্গামাটির কাউখালীতে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) কাউখালীর ছিদ্দিক-ই-আকবর (রাঃ) দাখিল মাদ্রাসার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার রাজিব হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মোখতার আহম্মদ।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা সুপার মাওলানা আব্দুর রাজ্জাক, সুপার মাওলানা কাজী হোসাইন, উপজেলা বিএনপির উপদেষ্টা খোরশেদ আলম ও আলী আহম্মদ, কমিটির সদস্য আবুল হাসেম বাবুল ও মোহাম্মদ সলিমুল্লাহ।
এছাড়াও অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।