বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

ঈদগাঁওয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান ও জরিমানা আদায় 

সেলিম উদ্দিন, কক্সবাজার।

কক্সবাজারের ঈদগাঁওয়ে অবৈধ যানবাহন ও যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। 

সোমবার (২৪ আগস্ট) উপজেলার ইসলামাবাদ কবি নুরুল হুদা সড়কে এই অভিযান চালানো হয়।
​ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা।

অভিযানকালে সড়ক পরিবহন আইনে অবৈধ টমটম, ব্যাটারিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এসময় নিয়ম লঙ্ঘনের দায়ে ১২ জন চালককে ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা জানান, সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং যানজট নিরসনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ক্যাটাগরি