মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

রাঙামাটির শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা।

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাঙামাটি পার্বত্য জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন মোস্তফা।

সোমবার (২৪ আগস্ট) রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর কাছ থেকে শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসেবে পুরস্কার গ্রহণ করেন তিনি।

পুরস্কার গ্রহণের পর মোস্তফা বলেন, এ অর্জন তাঁর দায়িত্ব পালনে আরও উৎসাহ জোগাবে। তিনি এ স্বীকৃতির জন্য চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এবং রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা ও সহকর্মীদের সহযোগিতায় দায়িত্ব পালন করে যাচ্ছেন। ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, একই অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

ক্যাটাগরি