নাইক্ষ্যংছড়িতে গভীর রাতে পুলিশের অভিযান: ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ১
হাবিবুর রশিদ হিমন, বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক বিশেষ অভিযান চালিয়ে ২১৫ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ টাকাসহ রুহুল আমিন (৩৮) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চতুরতার সাথে পালিয়ে যেতে সক্ষম হয় মাদক চক্রটির আরও তিন সদস্য।
সোমবার (২৪ আগস্ট) রাত আনুমানিক ১:২০ মিনিটের দিকে বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডস্থ পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনের পূর্ব পাশে একটি খোলা মাঠে এই অভিযান চালানো হয়।
পুলিশের সূত্রে জানা গেছে, বাইশারী এলাকায় রাত্রিকালীন নিয়মিত টহল ডিউটি পরিচালনাকালে সন্দেহভাজন হিসেবে রুহুল আমিন ও তার সহযোগীদের থামিয়ে তল্লাশি চালায় পুলিশ।
তল্লাশিতে নগদ ৪,৯৫০০ টাকা সহ ২১৫ পিস ইয়াবা ও
১০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত রুহুল আমিনসহ পলাতক তিন সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা (মামলা নং-২১, তারিখ: ২৪/০৮/২০২৬) রজু করা হয়েছে।
বর্তমানে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ পলাতক অপর তিন আসামিকে গ্রেফতার করতে অভিযান জোরদার করেছে এবং পুরো ঘটনার বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে।