মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

খুটাখালীতে সহ সভাপতি প্রার্থী টিটুর দোয়া, সমর্থন ও ভোট কামনা

সেলিম উদ্দিন, কক্সবাজার।

আসন্ন খুটাখালী বেসরকারী বাজার পরিচালনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সহ সভাপতি পদে বাই সাইকেলা প্রতীকে প্রার্থী হয়েছেন সাবেক অর্থ সম্পাদক নুরুল হুদা টিটু। নির্বাচন উপলক্ষে তিনি বাজারের সকল ব্যবসায়ীর কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন।

প্রচারপত্রে নুরুল হুদা টিটু বলেন, নির্বাচনে বিজয়ী হলে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের সার্বিক সেবার মানোন্নয়ন এবং একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ব্যবসায়ীবান্ধব কমিটি গঠনে আন্তরিকভাবে কাজ করবেন। পাশাপাশি ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তাদের সমস্যা সমাধানে পূর্বেকার মত সবসময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘ ১ দশক ধরে বাজার ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে ব্যবসায়ী সমাজের নানা সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ সম্পর্কে তার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ব্যবসায়ীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে চান তিনি।

নুরুল হুদা টিটু বলেন, আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি বিশ্বাস করি, আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হতে পারলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করে বাজার কমিটিকে আরও গতিশীল ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপ দিতে সক্ষম হব।

এদিকে, আসন্ন বাজার পরিচালনা কমিটির নির্বাচনকে ঘিরে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রার্থীদের প্রচার-প্রচারণা ইতোমধ্যে জমে উঠেছে। প্রার্থীরা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ ও প্রচারণা চালিয়ে তাদের সমর্থন অর্জনে ব্যস্ত সময় পার করছেন।

ক্যাটাগরি