সিটিজি টাইমসের খুলনা জেলা প্রতিনিধি সাংবাদিক তৈয়ব আলী পর্বত-এর শ্রদ্ধেয় দাদী রোকেয়া বেগম (৯০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।
সিটিজি টাইমসের খুলনা জেলা প্রতিনিধি সাংবাদিক তৈয়ব আলী পর্বত-এর শ্রদ্ধেয় দাদী রোকেয়া বেগম (৯০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।
আজ দুপুর ২টা ১০ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমা রোকেয়া বেগমের নামাজে জানাজা আজ এশার নামাজের পর অনুষ্ঠিত হবে। জানাজা ৩০ নম্বর পশ্চিম বানিয়া খামার মেইন রোডস্থ হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
জানাজায় আত্মীয়স্বজন, সাংবাদিক সহকর্মী, স্থানীয় বাসিন্দা ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
মরহুমার রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন সাংবাদিক তৈয়ব আলী পর্বত ও তাঁর পরিবার।
আল্লাহ তায়ালা মরহুমাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।