বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, লক্ষাধিক  টাকা জরিমানা আদায় 

সেলিম উদ্দিন, কক্সবাজার।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ বেশ কটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগষ্ট) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা এ অভিযান পরিচারনা করেন। 

অভিযানে ইসলামাবাদ ইউনিয়নের ফকিরা বাজারের আর রহমান বেকারী, ঈদগাঁও জাগির পাড়ার আনন্দ বেকারী এবং জালালাবাদ সওদাগর পাড়ার নিউ ঢাকা বেকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ঈদগাঁও বাজারে ফুটপাত দখলের দায়ে দুজনকে ১৫ হাজার টাকা এবং প্রধান সড়ক দখল করে ট্রাক পার্কিং ও মালামাল আনলোড করার দায়ে মুদির দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ঈদগাঁও থানা পুলিশ ও আনসার সদস্যদের একটি দল সার্বিক সহযোগিতা করে। যানজট নিরসন, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

ক্যাটাগরি