বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তী পরিষদ ঘোষণা

মোহাম্মদ মামুন, কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। এছাড়া ১৫ সদস্যের মধ্যে রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মামুনুর রশীদ সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা হলেন—

চেয়ারম্যান:
১. জনাব দীপন তালুকদার (পিতা: জ্যোতি প্রকাশ তালুকদার)

সদস্যবৃন্দ:
২. জনাব শাশ্বত চাকমা (পিতা: নৃপতি ভূষণ চাকমা)
৩. জনাব বিন্দু চাকমা (পিতা: সুমতি রঞ্জন চাকমা)
৪. জনাব সুবিমল চাকমা (পিতা: পরফ ধন চাকমা)
৫. জনাব অনিল বরণ চাকমা (পিতা: তুত্তরো চাকমা)
৬. জনাব উহ্লাচিং মং মার্মা (পিতা: চিন্তুশাই মার্মা)
৭. জনাব পাইচিং মং মার্মা (পিতা: মংহলা অং মার্মা)
৮. মিস প্রেমা তালুকদার (স্বামী: দীপময় তালুকদার)
৯. জনাব তিমথী খিয়াং (পিতা: অংজাই খিয়াং)
১০. জনাব সুপর্ণ দেব বর্মন (পিতা: লোকনাথ দেব বর্মন)
১১. জনাব মোহাম্মদ মামুনুর রশীদ (পিতা: মোহাম্মদ নাজিম উদ্দিন আহম্মদ)
১২. জনাব মো. তোফাজ্জল হোসেন
১৩. জনাব মোহাম্মদ ফারুক
১৪. মিজ নন্দিতা দাস
১৫. মিজ চন্দা চাকমা

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৭ নভেম্বর ২০২৪ তারিখে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত পূর্বের রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পরিষদটি এতদ্বারা বাতিল করা হয়েছে।

নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম নতুন কাঠামোয় পরিচালিত হবে।

ক্যাটাগরি