বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

পাঁচবিবিতে মৎস চাষে আলহাজ্ব মোঃ হাসান আলীর সাফল্য

মোঃ আজাদ আলী ,পাঁচবিবি , জয়পুরহাটঃ
পাঁচবিবিতে ২০২৬ সালে মৎস ( পাঙ্গাশ ) চাষে সেরা নির্বাচিত হয়েছেন আল বারাকা এগ্রো ফিস এন্ড ফিড প্রতিষ্ঠানের কর্ণধার আলহাজ্ব মোঃ হাসান আলী । হাসানের এই মৎস চাষ শুধু নিজের আয় বাড়ানো উদ্দেশ্য নয়। বরং এটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যাবার তাড়নায় এ কাজে মন প্রাণ নিয়োজিত করেছেন তিনি। তার অক্লান্ত পরিশ্রমে আজ সফল তিনি।

একারনেই উপজেলা মৎস অফিস হতে ২০২৬ সালে জাতীয় মৎস পক্ষ পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মৎস চাষে সফলতার সেরা স্বীকৃতি স্বরুপ পাঁচবিবি মৎস অধিদপ্তর কতৃক সম্মাননা স্মারক (ক্রেস্ট ) প্রদান করা হয়েছে তাকে ।

উপজেলার কুসুম্বা ইউনিয়নের সাড়ার পাড়া গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র আলহাজ্ব মোঃ হাসান আলী ২০০১ সালে যুব উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্র বগুড়া হতে সফলতার সাথে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষন গ্রহনের পরে সীমিত আকারে মৎস চাষ শুরু করেন । শুরুতে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করলেও বর্তমানে দেশীয় কার্প ফ্যাটেনিং সহ বিশেষ করে পাংগাসে গুরুত্ব দিয়েছেন।গত ২০২৫ সালে তিনি আড়াই শ টন বিভিন্ন প্রজাতির মাছ আহরন করেছেন।

বর্তমানে পাঁচবিবি জেলার কুসুম্বা ইউনিয়নের গাঙ্গরিয়া মৌজার সাড়ারপাড়া গ্রামের সাড়া পুকুর ২৫ বিঘা ,
ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের নওটিকা মৌজায় ২৯ বিঘা এবং জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের কয়তাহর মৌজায় ১৬ বিঘা পুকুরে মাছ চাষ করছেন ।

এছাড়াও জেলার বিভিন্ন মৌজায় প্রায় ১০ টি নার্সারী রয়েছে তার । ভবিষ্যতে চাষের পরিধি আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে ।তিনি বলেন , স্হানীয় বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা এবং অত্যাধুনিক পদ্ধতিতে মৎস উৎপাদন করে দেশীয় প্রানির আমিষের চাহিদা পুরুণের পাশাপাশি আধুনিক উপায়ে মৎস প্রক্রিয়াজাতের মাধ্যমে মাছ বিদেশে রপ্তানি বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখাই তার লক্ষ্য । তিনি তার এই উদ্দেশ্যকে সফল করতে স্হানীয় মৎস অফিস সহ সরকারি সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করেন ।

বর্তমানে তার প্রতিষ্ঠানে ১ একজন কর্মকর্তা এবং ৮ আটজন কর্মচারী কাজ করছেন ।

ক্যাটাগরি