মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

৩০ নম্বর ওয়ার্ডে দুঃস্থদের মাঝে চাল বিতরণ, সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় সাইদুর রহমান সাঈদের

চট্টগ্রাম নগরীর ৩০ নম্বর ওয়ার্ডে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। এ সময় প্রায় ১০০ থেকে ১৫০ জন মানুষের মাঝে চাল বিতরণ করেন ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ সাইদুর রহমান সাঈদ।

চাল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মোবারক আলী সুজা, মোহাম্মদ বাদশা, মোহাম্মদ ফালুভী, মোহাম্মদ নেজাম, মো. মহসিন ও মোহাম্মদ কবির। এছাড়া সাবেক ৩০ নম্বর ওয়ার্ড যুবদল নেতা ইব্রাহিম খলিল, যুবদল নেতা মোহাম্মদ জসিম, সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিক, সদরঘাট থানা তরুণ দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খোকনসহ ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় ৩০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত ছিলেন।

চাল বিতরণকালে মোহাম্মদ সাইদুর রহমান সাঈদ বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় ও দুঃস্থদের সহযোগিতা করা তাঁর অন্যতম লক্ষ্য। আগামীতে দেশনায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তৃণমূলের প্রতিটি ঘরে ঘরে এবং সর্বস্তরের মানুষের মাঝে সেবা পৌঁছে দিতে তিনি কাজ করে যাবেন।

তিনি আরও বলেন, মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবেন।

ক্যাটাগরি