সাতকানিয়ায় দ্বীপ চরতী কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণকাজ পরিদর্শন করলেন সৌদি প্রবাসী আলহাজ্ব জয়নাল আবেদিন
এইচ এম আবদুল্লাহ, সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দ্বীপ চরতী কেন্দ্রীয় জামে মসজিদের নতুনভাবে নির্মাণাধীন স্থান পরিদর্শন করেছেন সাতকানিয়া উপজেলার মাদার্শার কৃতী সন্তান ও সৌদি প্রবাসী আলহাজ্ব জয়নাল আবেদিন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মো. শহিদুল ইসলাম।
পরিদর্শনকালে অতিথিরা মসজিদের নির্মাণকাজের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তারা মসজিদের নির্মাণকাজকে একটি মহৎ ও সওয়াবের কাজ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
আলহাজ্ব জয়নাল আবেদিন বলেন, “এই মসজিদের সম্মানিত খতিব জনাব ইসমাইল শহিদ আমার ওস্তাদ। তিনি আমাদের এলাকায় আছেন—এটি আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয়। তাছাড়া এই এলাকায় আমার নানার বাড়ি হওয়ায় জায়গাটির সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। তাই মসজিদের নির্মাণকাজ শুরু হয়েছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। ইনশাআল্লাহ, মসজিদের নির্মাণকাজে আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।”
তিনি আরও বলেন, মসজিদটি সুন্দর ও পূর্ণাঙ্গভাবে নির্মাণে এলাকার বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা উচিত। সম্মিলিত সহযোগিতার মাধ্যমে দ্বীপ চরতী কেন্দ্রীয় জামে মসজিদটি একটি দৃষ্টিনন্দন ও দ্বীনি শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট দেলোয়ার সাহেব। এ সময় মসজিদ কমিটির পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।
মসজিদ কমিটির পক্ষ থেকে অতিথিদের আন্তরিকতা ও সহযোগিতার আশ্বাসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি মসজিদের নির্মাণকাজে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
মহান আল্লাহ দ্বীপ চরতী কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণকাজ সহজ ও কবুল করুন এবং সকল সহযোগিতাকারীকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।