মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা, গলা-পায়ে একাধিক আঘাত

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম

খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনি মহল এলাকায় জয় ঢালি নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জয় ঢালিকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক কোপের চিহ্ন দেখা যায়। বিশেষ করে গলা ও পায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা যাচ্ছি, এখনও স্পটে পৌঁছাতে পারিনি।”পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর হত্যাকাণ্ডের কারণ, জড়িতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে।

ক্যাটাগরি