বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

বটিয়াঘাটায় মাদ্রাসাছাত্রদের নিয়ে ১৫ আগস্টের দোয়া, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ঘিরে প্রশ্ন

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম

খুলনার বটিয়াঘাটা বাজারের হাজী মনোয়ারা জাহাঙ্গীর মাদ্রাসার ছাত্রদের নিয়ে ১৫ আগস্ট উপলক্ষে শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া ও খতম অনুষ্ঠানের আয়োজনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ রয়েছে, বটিয়াঘাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলভী খান মাদ্রাসার ছাত্রদের নিয়ে ওই অনুষ্ঠানে অংশ নেন। এ সময় শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ব্যানার ব্যবহার করা হয় বলেও জানা গেছে।

তবে মাদ্রাসার মেজ হুজুর হাফেজ হেদায়েতুল্লাহ জানান, ছাত্রদের খতম পড়ার কথা বলে ডেকে নেওয়া হয়েছিল। সেখানে শেখ মুজিবুর রহমানের ব্যানার নিয়ে দোয়া অনুষ্ঠান হবে—এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ আগে থেকে অবগত ছিল না।

মাদ্রাসার বড় হুজুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

স্থানীয়দের অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের একজন নেতা প্রকাশ্যে এলাকায় এসে এমন কর্মসূচিতে অংশ নেওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। পাশাপাশি সাবেক আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্য মন্ত্রীর এপিএস আবু হেনা মুক্তির সংশ্লিষ্টতা নিয়েও স্থানীয়ভাবে আলোচনা চলছে।

এ বিষয়ে বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি এ বিষয়ে কিছু জানি না। তবে বিষয়টি আমি খতিয়ে দেখছি।”

অভিযোগের বিষয়ে আলভী খান ও আবু হেনা মুক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ক্যাটাগরি