বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

মাতারবাড়িতে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে হঠাৎ অসুস্থ কুতুবদিয়ার সাবেক এমপি এটিএম নুরুল বশর

আলী আজম পেকুয়া
দ্বীপাঞ্চল কুতুবদিয়ার গর্বিত সন্তান, সাবেক সংসদ সদস্য ও কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী মাতারবাড়ীতে মাননীয় প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশগ্রহণকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।

আজ রবিবার (৯ আগস্ট) মাতারবাড়ীতে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে উপস্থিত থাকার সময় তিনি আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অসুস্থ হওয়ার পর দ্রুত তাঁকে মাতারবাড়ী কোল পাওয়ার প্ল্যান্ট এলাকায় নেওয়া হয়। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়।

পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাঁকে ঢাকায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এটিএম নুরুল বশর চৌধুরীর অসুস্থতার খবরে কক্সবাজার ও কুতুবদিয়ার রাজনৈতিক, সামাজিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে অনেকে মহান আল্লাহর কাছে দোয়া করছেন।

এটিএম নুরুল বশর চৌধুরীর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

মহান আল্লাহ তাঁকে দ্রুত সুস্থতা ও নেক হায়াত দান করুন—আমিন।

ক্যাটাগরি