ঈদগাঁওয়ে জুলাই বিপ্লব বর্ষপূর্তিতে জামায়াতের গণমিছিল
সেলিম উদ্দিন, কক্সবাজার।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জুলাই বিপ্লব ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা জামায়াত কার্যালয় থেকে গণমিছিলটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী এবং সেক্রেটারি মাওলানা নুরুল আজিম।
হাজারো কর্মী-সমর্থকের অংশগ্রহণে মিছিলটি ঈদগাঁও বাজার ও স্টেশন এলাকা প্রদক্ষিণ করে। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা জুলাই বিপ্লবের ইতিহাস তুলে ধরেন এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।