বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

চট্টগ্রামে জুলাই শহীদদের স্বজনদের সঙ্গে সিএমপি’র মতবিনিময় সভা ও উপহার সামগ্রী বিতরণে পুলিশ কমিশনার…

২০২৪’ জুলাই আন্দোলনে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার জুলাই শহীদদের পিতা-মাতা, ভাই-বোন, স্ত্রী ও নিকট স্বজনদের সঙ্গে (২৮ জুলাই), মঙ্গলবার দুপুর ১২ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) লালদীঘিস্থ সদর দপ্তরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন ,জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ পরিবারের সদস্যদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে সর্বোচ্চ পুলিশি সহায়তা প্রদান এবং সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার জন্য সবাইকে অনুরোধ করেন।
পুলিশ কমিশনার -জুলাই শহীদদের পিতা-মাতা, আত্মীয়-স্বজন, মামলার বাদী ও সাক্ষীদের প্রতি ধৈর্য ধারণের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

আন্দোলনের শহীদ ফয়সাল আহমেদ শান্ত, নিজাম উদ্দিন, মো. ফারুক, মো. আলম, মো. ইউসুফ, শহীদুল ইসলাম, ওমর বিন আবছার, মাহবুবুল হাসান ও ইসমামুল হকের স্বজনরা বক্তব্য প্রদান করেন।

সভা শেষে জুলাই আন্দোলনের উক্ত শহীদদের বাবা-মা, স্ত্রী ও অন্যান্য স্বজনদের আপ্যায়ন শেষে তাঁদের হাতে শুভেচ্ছা উপহারসামগ্রী তুলে দেন পুলিশ কমিশনার।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (অতিরিক্ত ডিআইজি); উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); এবং সহকারী পুলিশ কমিশনার (পিআর) আমিনুর রশিদ প্রমূখ

ক্যাটাগরি