শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক্সক্লুসিভ

রূপসা ব্রিজ টোল প্লাজায় র‍্যাব-৬-এর অভিযান, লাগেজভর্তি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম

খুলনার রূপসা ব্রিজ টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে লাগেজভর্তি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-৬। এ সময় মাদক পরিবহনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বেলা প্রায় ৩টার দিকে র‍্যাব-৬-এর একটি চৌকস আভিযানিক দল কারিম মোটরস টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহনে অভিযান পরিচালনা করে। অভিযানে একটি লাগেজে থাকা গাঁজা উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে আটক করা হয়।

তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃতদের পরিচয়, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ এবং তাদের বিরুদ্ধে কোন থানায় মামলা দায়ের করা হয়েছে—এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

র‍্যাব-৬-এর পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে

ক্যাটাগরি