বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা

চুয়েটে বিশ্ব মেধাস্বত্ব দিবস—২০২৬ উদযাপিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)—এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এবং গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে “বিশ্ব মেধাস্বত্ব দিবস—২০২৬” উদযাপিত হয়েছে। আজ ২৬ এপ্রিল (রবিবার) ২০২৬ খ্রিঃ সকালে চুয়েটের প্রশাসনিক ভবন—২ এর প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস—চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) এবং মেকানিক্যাল এন্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক এবং টেকনোলজি ট্রান্সফার অফিসের এসপিএম অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক। এ সময় উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। এ উপলক্ষ্যে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে বিভাগীয় প্রধানগণ, ইনস্টিটিউট প্রধানগণসহ শিক্ষক ও গবেষকরা অংশগ্রহণ করেন।

ক্যাটাগরি