রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

চকরিয়ায় হাসান আলী ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও মেজবান সম্পন্ন

সেলিম উদ্দিন, কক্সবাজার:

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় ঐতিহ্যবাহী হাসান আলী ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও মেজবান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার খুটাখালী বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে এ মিলনমেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পরিবারের প্রায় ১৫০০ নারী-পুরুষের উপস্থিতিতে স্মৃতিচারণ, আনন্দঘন আড্ডা, সুখ-দুঃখের ভাগাভাগি, গান, কবিতা ও ছড়ায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে র‌্যাফেল ড্র, শিশু-কিশোরদের পরিবেশনা এবং ‘শেকড়’ নামে একটি পারিবারিক প্রকাশনা সবার আবেগ-উচ্ছ্বাস আরও বাড়িয়ে তোলে।

মিলনমেলায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যাপক আ.ন.ম. সিরাজুল ইসলাম। উদ্বোধনী বক্তব্য রাখেন ফাউন্ডেশনের আহ্বায়ক ও বিসিবি ব্যাংক খুটাখালী শাখার ম্যানেজার মো. আবদুল হাই। তিনি তার বক্তব্যে বলেন, “এ মিলনমেলা যেন জন্ম জন্মান্তরের বন্ধন, যা কখনো ছিঁড়ে যাবে না।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কিশলয় স্কুলের সাবেক শিক্ষক মোহাম্মদ হোছাইন, শাহাব উদ্দিন চৌধুরী, মাস্টার জসিম উদ্দিন, মাস্টার আবুল কালাম, সাইফুল ইসলাম, বেদারুল হক, ব্যবসায়ী শাহাব উদ্দিন, নুর মোহাম্মদ নুরী, নুর নবী, মো. রাশেদ এবং আয়োজক কমিটির সদস্য সচিব আরফাত কামাল জিকু প্রমুখ।

এসময় ফাউন্ডেশনের উপদেষ্টা মোক্তার আহমদ, অহিদুল আলম, ফরিদুল আলম, মিলনমেলা বাস্তবায়ন কমিটির নির্বাহী সদস্য মো. আবু তাহের, মো. শাহ আলম, মোহাম্মদ এনামুল হক, অর্থ উপকমিটির কামাল উদ্দিন, তথ্য সংগ্রহ উপকমিটির নুরুল আলম, আবদুল মান্নান, আসিফ মাওলা, বেলাল উদ্দিন ও মোজাম্মেলসহ অনেকে উপস্থিত ছিলেন।

মিলনমেলা বাস্তবায়ন কমিটির সদস্য মিনহাজ উদ্দিন সিকদার ও মো. রায়হানের যৌথ সঞ্চালনায় দুপুরের মধ্যাহ্ন ভোজ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।

শেষে পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা আবদুল জব্বার।

ক্যাটাগরি