মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

এমপিদের রিসার্চওয়ার্কের জন্য একজন ইন্টার্ন দেওয়ার বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছে: আইনমন্ত্রী

অবসরে যাওয়ার পর কোনো বিচারপতিকে লোভনীয় পদে নিয়োগ দেয়ার প্রক্রিয়া থাকলে সুপ্রিম কোর্টে ধাক্কা লাগবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও ইউএনডিপি যৌথ ইর্ন্টানশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে এ কথা বলেন তিনি।

এসময় সংসদ সদস্যদের রিসার্চওয়ার্কের জন্য একজন করে ইন্টার্ন দেয়া যায় কি-না, এ বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানান আইনমন্ত্রী

তিনি আরও বলেন, অ্যাটর্নি জেনারেল অফিসের সংস্কার প্রয়োজন। বাজেট বাড়ানোর বিষয়ে কাজ করা হচ্ছে। এছাড়া বার কাউন্সিলের পরীক্ষাকে যুগোপযোগী করার চেষ্টা চলছে বলেও জানান আইনমন্ত্রী।

এছাড়া যে আইনজীবীরা বিচার পাইয়ে দেয়ার নামে মক্কেলদের টাকা মেরে দেন, তেমন আইনজীবী চান না বলেও মন্তব্য করেন তিনি।

ক্যাটাগরি