শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স: ডা. কামরুল ইসলামের পাশে যুবদল, দ্রুত গ্রেপ্তারের আশ্বাস

প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের কাছে চাঁদা দাবির ঘটনা গণমাধ্যমে প্রকাশের পর তার পাশে দাঁড়িয়েছে যুবদল। সংগঠনটির কেন্দ্রীয় নেতারা ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

শনিবার (১২ এপ্রিল) গভীর রাতে রাজধানীর শ্যামলীতে অবস্থিত ডা. কামরুল ইসলামের প্রতিষ্ঠিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে যান যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় নেতারা।

এ সময় তারা বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে যুবদলের অবস্থান ‘জিরো টলারেন্স’। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তারা আরও জানান, অভিযুক্ত মো. মঈন উদ্দিন মঈনসহ চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

যুবদল নেতারা জানান, আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ সময় ডা. কামরুল ইসলাম যুবদলের কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান।

ক্যাটাগরি