বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

যমুনা টেলিভিশনের একযুগ পূর্তিতে চট্টগ্রাম ব্যুরো প্রধানকে লায়ন মোঃ জাহাঙ্গীর আলমের ফুলেল শুভেচ্ছা

দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশন এর একযুগ (১২ বছর) পদার্পণ ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন তরুণ সমাজসেবক লায়ন মোঃ জাহাঙ্গীর আলম। ৫ এপ্রিল রোববার সন্ধ্যায় যমুনা টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রে গিয়ে তিনি এই শুভেচ্ছা জানান। এসময় যমুনা টেলিভিশনের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চিফ জামশেদ চৌধুরীর হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন লায়ন মোঃ জাহাঙ্গীর আলম। শুভেচ্ছা বিনিময়কালে লায়ন মোঃ জাহাঙ্গীর আলম বলেন, যমুনা টেলিভিশন গত এক যুগ ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। সাহসী সাংবাদিকতা এবং জনমানুষের কথা বলে যমুনা টিভি আজ এই অবস্থানে পৌঁছেছে। আগামীতেও এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস।
এসময় বাংলাদেশ ক্রেন সিস্টেম এর কর্ণধার ইঞ্জিনিয়ার এইচ এম এরশাদ এবং যমুনা টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যমুনা টেলিভিশনের একযুগ পূর্তি উপলক্ষে তারা শুভাকাঙ্ক্ষীদের এই ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ক্যাটাগরি