মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থনীতি

আজ জানা যাবে এপ্রিল মাসের এলপিজির নতুন দাম

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এপ্রিল মাসে বাড়বে না কমবে, তার ফয়সালা হতে যাচ্ছে আজ। আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকেল ৩টায় এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

গতকাল বুধবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে সৌদি আরামকো ঘোষিত এপ্রিল মাসের ‘সৌদি সিপি’ (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী বেসরকারি এলপিজির দাম সমন্বয় করা হবে। বিইআরসি কার্যালয়ে আয়োজিত এক অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন মূল্যতালিকা ঘোষণা করা হবে। একই সাথে জানানো হবে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও।

এর আগে, গত ২ মার্চ মার্চ মাসের জন্য এলপিজির দাম সমন্বয় করেছিল কমিশন। সেই সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে সামান্য কমানো হয়েছিল অটোগ্যাসের দাম; প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৩ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

জ্বালানি খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামালের দামের ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে দেশের বাজারের নতুন চিত্র। আজ বিকেলের ঘোষণার পরই পরিষ্কার হবে যে, রোজার এই সময়ে সাধারণ মানুষের রান্নাঘরের খরচ বাড়ছে কি না।

ক্যাটাগরি