ঈদের শুভেচ্ছা জানালেন মোহাম্মদ আব্দুল আজিজ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন, চ্যানেল কর্ণফুলী এবং সিটিজি টাইমস-এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে শান্তি, সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে।
তিনি আরও বলেন, সমাজের সকল স্তরের মানুষ যেন ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে, সেদিকে সবাইকে সচেতন ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান।
মোহাম্মদ আব্দুল আজিজ দেশ ও জাতির অব্যাহত উন্নতি কামনা করে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করেন এবং আবারও সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।