পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আনিছুর রহমান রুবেল
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমগ্র দেশবাসীসহ ঢাকা বিভাগের সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় পরিবেশ ও মানবাধিকার সংস্থা, ঢাকা বিভাগের সভাপতি এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পরিচালক আনিছুর রহমান রুবেল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মানেই আনন্দ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের এক অপূর্ব মিলনমেলা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই পবিত্র দিনে মহান আল্লাহ তায়ালা আমাদের সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুন।
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার ঘরে ঘরে, দূর হোক সকল হিংসা-বিদ্বেষ এবং প্রতিষ্ঠিত হোক মানবতা ও ন্যায়বিচার।
শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।