বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিকম্প

পাঁচবিবিতে হঠাৎ বৃষ্টিতে বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি

মোঃ আজাদ আলীঃপাঁচবিবি (জয়পুরহাট)
জয়পুরহাটের পাঁচবিবিতে হঠাৎ বৃষ্টিতে কৃষকের খিরা, আলু সহ অন্যান্য ফসল জলমগ্ন হয়ে গেছে। এতে করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। ১২ মার্চ বৃহস্প্রতিবার ভোরে হঠাৎ মুষুলধারে বৃষ্টিতে এ ক্ষতিতে পড়েন কৃষকরা।

উপজেলার ধরঞ্জী, শ্রীমন্তপুর, হাটখোলা,রতনপুর,রায়পুর,পাড়ইল, নন্দইল,সমসাবাদ কুসুম্বা ও আওলাই ইউনিয়নের বিভিন্ন মাঠে তুলে রাখা আলু ও তোলার অপেক্ষায় আলু ক্ষেতে পানি জমে ব্যাপক ক্ষতির মূখে পড়েছে কৃষকরা । প্রায় ২ ঘন্টা ব্যাপী এই বৃষ্টিতে মাঠের খিরা,পিয়াজ ক্ষেতে হাটু পানি জমেছে। এছাড়াও ভুট্টা,সরিষা ও গম ক্ষেতে বৃষ্টির কারণে খেতেই নুয়ে পড়েছে। কৃষকরা ফসল বাঁচাতে তাদের জমির পানি সেচ দিয়ে বের করে দিচ্ছে ।

কৃষকরা জানান,বর্তমানে খিরার ভরা মৌসুম চলছে। খিরা বিক্রি করে ঈদের কেনা কাটার স্বপ্ন ছিলো সে স্বপ্ন আজ গুড়েবালী।
ধরঞ্জী গ্রামের কৃষক কামরুল ইসলাম বলেন, আমি অনেক স্বপ্ন নিয়ে এক বিঘা জমিতে ১৫ হাজার টাকা খরচ করে খিরার আবাদ করেছিলাম। আশা ছিল এবার লক্ষাধিক টাকার খিরা বিক্রির। আজকেই খিরা তোলার কথা ছিলো। সকালে জমিতে গিয়ে দেখি এক হাটু পানি। আমার সব স্বপ্ন শেষ।

একই গ্রামের আব্দুর রশিদ বলেন,বৃষ্টিতে আমার দুই বিঘা জমির অপরিপক্ক গম নুয়ে পড়ে গেছে। ভাল ফলন আর হবে না।
কৃষক নুরুল ইসলাম বলেন,আমার পিয়াজের জমিতে হাটু পানি জমেছে। পানি বের করার কোন উপায় নেই।হঠাৎ বৃষ্টিতে আমার অনেক ক্ষতি হয়ে গেলো।এদিকে জমিতে তুলে রাখা আলু ও তোলার অপেক্ষায় আলু পানিতে ডুবে যাওয়ায় ঐসব আলু নিয়ে বিপাকে পড়েন কৃষকরা ।

পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন জানান, ‘ যে সব জমিতে পানি জমেছে, সেসকল জমি থেকে পানি নিস্কাশনের ব্যবস্থা করতে হবে। যত দ্রুত পানি নিস্কাশন করা হবে কৃষকের জন্য ততই মঙ্গল হবে।

ক্যাটাগরি