দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে আবুল কায়সারকে দেখতে চান সাধারণ মানুষ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে গরিব, দুঃখী ও মেহনতী মানুষের পরম বন্ধু আবুল কায়সারকে দেখতে চায় স্থানীয় সাধারণ জনগণ। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মনে করেন, সমাজসেবামূলক কর্মকাণ্ড ও মানুষের পাশে থাকার কারণে আবুল কায়সার ইতোমধ্যে এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন।
স্থানীয়রা জানান,দীর্ঘদিন ধরে আবুল কায়সার অসহায় ও দরিদ্র মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ইউনিয়নের মানুষের কাছে একজন পরিচিত ও জনপ্রিয় ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
এলাকাবাসীর মতে,আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবুল কায়সার চেয়ারম্যান নির্বাচিত হলে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনসেবামূলক কার্যক্রম আরও বেগবান হবে। তাই তারা তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।
সাধারণ জনগণের আশা,আগামী নির্বাচনে যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।