রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

সাইপ্রাস বিএনপির ইফতার অনুষ্ঠিত 

সুজন ভূঁইয়া, পর্তুগাল সাইপ্রাসের রাজধানী নিকোশিয়ার স্থানীয় একটি রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গেল রবিবার (১লা মার্চ) এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাইপ্রাস বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম টুটুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাইপ্রাস বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মোজাম্মেল হোসেন তারেক।
সহ সভাপতি সুলতান আমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা এনামুল হক। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন সাইপ্রাস বিএনপির সভাপতি সুজন ভুঁইয়া। সাইপ্রাস বিএনপির মুখপাত্র সাংবাদিক মাহাফুজুল হক চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর সরোয়ার সোহেল।
সাইপ্রাস যুবদলের সভাপতি একে নিরব।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাইপ্রাস বিএনপি একটা অত্যন্ত সুসংগঠিত সংগঠন। যেটা বিগত ১৭ বছর ধরে আওয়ামীলীগ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রবাসের মাটিতে সবসময় সোচ্চার ছিল। এবং বাংলাদেশ থেকে আসা যে,সকল বিএনপি নেতা-কর্মীরা দেশে রাজনৈতিক মামলা হামলার শিকার ছিল তাদেরকে বিভিন্নভাবে সহায়তা প্রদান করা হত। সাইপ্রাস বিএনপি সাইপ্রাসে বাংলাদেশের যে সকল রাষ্ট্রীয় অনুষ্ঠান সবকিছুই পালন করে গেছে এবং ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন বক্তারা।
দ্বীপ রাষ্ট্র সাইপ্রাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের সকল সাবেক নেতৃবৃন্দকে নিয়ে একটি সুসংগঠিত প্ল্যাটফর্মে রুপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
সাইপ্রাসে অবস্থানরত বাংলাদেশিদের সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে যেকোনো সমস্যায় সাইপ্রাসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবেন বলে জানায় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন সাইপ্রাস বিএনপির সদস্য ইমরান সরদার হোসেন, মিল্লাত রহমান ও মামুন হোসেন।
এদিকে সাইপ্রাস বিএনপির সভাপতি সুজন ভূঁইয়া ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন,
আমি দীর্ঘবছর যাবত আপনাদের সুখ-দুঃখের অংশীদার হিসেবে যথাসাধ্য আন্তরিকতার মধ্য দিয়ে সাইপ্রাসে দায়িত্ব পালন করেছিলাম। কিন্তু, বর্তমানে পারিপার্শ্বিক অবস্থার কারণে আমি পর্তুগালে অবস্থান করলেও আপনাদের প্রতি আমার আন্তরিক সহযোগিতার হাত সবসময় অটুট থাকবে ইনশাআল্লাহ্।

ক্যাটাগরি