টিসিবির পণ্য বিক্রি শুরু কাল, মিলবে ৫ পণ্য
পবিত্র রমজান উপলক্ষে সারা দেশে টিসিবির খোলা ট্রাকে পণ্য বিক্রি শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। বাজারের চেয়ে কম দামে কেনা যাবে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর। পাশাপাশি চলবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রি কার্যক্রমও।
পবিত্র রমজান উপলক্ষে সারা দেশে টিসিবির খোলা ট্রাকে পণ্য বিক্রি শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। বাজারের চেয়ে কম দামে কেনা যাবে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর। পাশাপাশি চলবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রি কার্যক্রমও। তবে রমজানের বাজার নিয়ন্ত্রণ করা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে বলে শঙ্কা ক্যাবের।
ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর- রমজানে এ পাঁচ পণ্যের চাহিদাই থাকে সবচেয়ে বেশি। বাজারে দাম বেশি থাকায় টিসিবির পণ্যেই ভরসা স্বল্প আয়ের মানুষের।
ভালো এ উদ্যোগের সুফল যেন স্বল্প আয়ের মানুষ পায়, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ ক্যাবের। বিশেষ করে সঠিক উপকারভোগীর কাছে পণ্য পৌঁছানোর তাগিদ তাদের।
ক্যাবের সহ-সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, সুযোগ পেলে দাম বাড়াবে এই ধরণের টেনডেন্সি থেকে বের হয়ে আসার জন্য ব্যবসায়ীদের যারা এই অপকর্মের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া দরকার। আমরা বারবার বলেছি, শুধুমাত্র জরিমানাই কিন্তু একক (একমাত্র) শাস্তি নয়।
ট্রাকে পণ্য বিক্রির পাশাপাশি, ফ্যামিলি কার্ডধারীসহ এক কোটি পরিবারের মাঝে ভর্তুকি দিয়ে রোজার পণ্য বিক্রি করবে রাষ্ট্রীয় সংস্থা টিসিবি।