বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের যাত্রা শুরু

যাত্রীদের যাতায়াত সহজ এবং সেবা আরো গতিশীল করতে চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চালু করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এ ট্রেন চালুর উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

বাংলাদেশ রেলওয়ের সূত্রে জানা যায় ,নতুন ট্রেনগুলোর নাম রাখা হয়েছে ‘নাজিরহাট কমিউটার- ১, ২, ৩ ও ৪’। প্রতিটি ট্রেনে থাকবে সাতটি করে কোচ। সাত কোচের এই ট্রেনে পাঁচটি শোভন শ্রেণির কোচ, একটি পাওয়ার কার ও একটি সিটিং কাম লাগেজ (এসএলআর) কোচ। শোভন শ্রেণির পাঁচটি কোচে ৬০টি করে মোট ৩০০টি আসন থাকবে।

এসএলআর কোচে থাকবে আরও ৩৪টি আসন। সব মিলিয়ে প্রতিটি ট্রেনে আসনসংখ্যা ৩৩৪টি।
২২২ নম্বর ট্রেন নাজিরহাট থেকে সকাল ৬টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৭টা ৩৫ মিনিটে। ২২১ নম্বর ট্রেন চট্টগ্রাম থেকে সকাল ৮টা ৩০ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সকাল ১০টা ১০ মিনিটে।

২২৪ নম্বর ট্রেন নাজিরহাট থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ১২টা ১০ মিনিটে। আর ২২৩ নম্বর ট্রেন চট্টগ্রাম থেকে বিকেল ৫টা ৪৫ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে। এই রুটে ট্রেনের ভাড়া ১২ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ক্যাটাগরি