শীতে ত্বক ভালো রাখার ৫ টিপস
শীত এলেই ত্বক শুষ্ক হয়ে যায়। ঠান্ডা বাতাস ও কম আর্দ্রতা ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কেড়ে নেয়। এতে ত্বকে টান ধরে, ফাটে ও চুলকানি দেখা দেয়। তবে প্রতিদিনের ছোট কিছু অভ্যাস বদলালে শীতেও ত্বক ভালো রাখা যায়।চর্মরোগের চিকিৎসা
নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার
নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন। গোসলের পর ত্বক সামান্য ভেজা থাকতেই ময়েশ্চারাইজার লাগান। এতে ত্বকের আর্দ্রতা ধরে রাখা সহজ হয়। শুষ্ক ত্বকের জন্য ক্রিমজাতীয় ময়েশ্চারাইজার বেশি উপযোগী।
কুসুম গরম পানির ব্যবহার
শীতকালেও ঠান্ডা পানিতে গোসল করার অভ্যাস থাকে অনেকের। এই অভ্যাস থেকে বিরত থাকুন। কারণ শীতকালে ঠান্ডা পানিতে গোসল করলে ত্বক আরও বেশি শুষ্ক হয়ে যায়। গরম পানিতে বেশিক্ষণ গোসল করবেন না। অতিরিক্ত গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল ধুয়ে ফেলে। এতে ত্বক আরও শুষ্ক হয়। কুসুম গরম পানিতে অল্প সময়ে গোসল করুন।
সানস্ক্রিন ব্যবহার
শীতেও সানস্ক্রিন ব্যবহার করুন। শীতের রোদ কম মনে হলেও অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করে। বাইরে বের হওয়ার আগে মুখ ও হাতে সানস্ক্রিন লাগান।চর্মরোগের চিকিৎসা
পর্যাপ্ত পানি পান
পর্যাপ্ত পানি পান করুন। শীতে পানির তৃষ্ণা কম লাগে। তবে শরীরে পানির ঘাটতি হলে ত্বকও শুষ্ক হয়। তাই নিয়মিত পানি পান করুন।
সাবান ও স্ক্রাব এড়িয়ে চলুন
অতিরিক্ত সাবান ও স্ক্রাব এড়িয়ে চলুন। শীতে ত্বকের জন্য মৃদু ক্লিনজার ব্যবহার করুন। সপ্তাহে একবারের বেশি স্ক্রাব না করাই ভালো। এতে ত্বকের সুরক্ষা স্তর অটুট থাকে।
শীতের ত্বকের যত্নে নিয়মিত অভ্যাসই সবচেয়ে কার্যকর। ছোট পরিবর্তনগুলো মেনে চললে ত্বক থাকবে নরম ও সতেজ।