বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাধুলা

টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন মুশফিক

দেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) সিলেট টেস্টের শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৯ রান করতেই অভিজ্ঞ এই উইকেটকিপার-ব্যাটার এই কীর্তি গড়েন।ক্রিকেট কিট কিনুন

দুই দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে আরও একটি মাইলফলক যুক্ত হয়েছে মুশফিকের নামের পাশে।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এখন সবার ওপরে মুশফিক। তার ধারেকাছেও নেই অন্যরা। দ্বিতীয় স্থানে থাকা মুমিনুল হকের রান ৫ হাজার ২৯৩। তামিম ইকবাল ৫ হাজার ১৩৪ রান নিয়ে তৃতীয়, সাকিব আল হাসান ৪ হাজার ৬০৯ রান নিয়ে চতুর্থ এবং লিটন দাস ৩ হাজার ৫৫৭ রান নিয়ে আছেন পঞ্চম স্থানে।

২০০৫ সালে টেস্ট অভিষেকের পর থেকেই বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম ভরসা হয়ে উঠেছেন মুশফিক। এখন পর্যন্ত ১০৭টি টেস্ট খেলেছেন তিনি। ১৪টি সেঞ্চুরি ও ৩০টি হাফ সেঞ্চুরিতে তার রান ৭ হাজারের বেশি।

ক্যাটাগরি