রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

কাউখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন: চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম ছিদ্দিক-ই-আকবর (রা.) দাখিল মাদ্রাসা

মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে রাঙামাটির কাউখালীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ, দেশাত্মবোধক গানের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সফিউল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে ছিদ্দিক-ই-আকবর (রা.) দাখিল মাদ্রাসা। এ অর্জনে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা আনন্দ প্রকাশ করেন।

দিনব্যাপী এসব আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।

ক্যাটাগরি