বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

​বান্দরবান জেলা জামায়াত আমীরের সাথে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাক্ষাৎ

​বান্দরবান প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ২নভেম্বর-২০২৬ই সোমবার সন্ধ্যাায় জেলা জামায়াতে ইসলামীর আমীর এস এম আব্দুচ সালামের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।

​সাক্ষাৎকালে উভয়পক্ষের মধ্যে পারস্পরিক কুশল বিনিময় এবং এলাকার উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় বান্দরবান প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা জামায়াত আমীরের হাতে প্রেস ক্লাবের গৌরবময় ৪৯ বছরের ইতিহাস ও ঐতিহ্য সংবলিত ‘স্বর্ণালী’ স্মারক গ্রন্থটি উপহার দেওয়া হয়।

অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও নবনির্বাচিত প্রেস ক্লাবের সদস্যদের বিশেষ ইসলামী বই উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে
​মতবিনিময় সভায় জেলা জামায়াতের আমীর এসএম আব্দুচ সালাম আজাদ বলেন,
“দেশ ও সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অতুলনীয়। বিশেষ করে বান্দরবানের রুমা ও থানচিসহ বিভিন্ন উপজেলার আরও কাঙ্ক্ষিত উন্নয়ন দরকার।

এই এলাকার সম্ভাবনা ও সমস্যাগুলো বস্তুনিষ্ঠ সংবাদ ও প্রচারণার মাধ্যমে তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সচেতন করতে হবে।”

​সাক্ষাৎকালে বান্দরবান প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নাছিরুল আলম, সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,নবনির্বাচিত সহ-সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক লিটন, সাধারণ সম্পাদক এনএ জাকির, যুগ্ন সাধারণ সম্পাদক রিজভী রাহাত, অর্থ সম্পাদক মোহাম্মদ ইসহাক, সাংবাদিক মোহাম্মদ হোসাইন সম্রাট, ইয়াছিনুল হাকিম চৌধুরীসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও জেলা বারের সভাপতি এড.মুহাম্মদ আবুল কালাম, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবদুল আউয়াল,সহকারী সেক্রেটারী অধ্যাপক গোলাম মোস্তফা তাজ, আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা সভাপতি অধ্যাপক হামেদ হাসান, জেলা যুব ও মিডিয়া বিভাগের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম, জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারী ওবাইদুল হক, জামাল উদ্দীন ও আতিকুর রহমান প্রমূখ।

ক্যাটাগরি