শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

উত্তরখানে চারটি বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: মেহেদি হাসান

রাজধানীর উত্তরখান থানা এলাকা থেকে চারটি বিদেশি পিস্তলসহ এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে এসআরবি-১।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে এসআরবি-১-এর একটি বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চারটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকার উত্তরায় এসআরবি-১-এর কনফারেন্স রুমে এক মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

ব্রিফিংয়ে উপস্থিত থেকে অভিযানের বিস্তারিত তুলে ধরেন এসআরবি-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নেয়ামুল হালিম খান, পিএসসি, পদাতিক।

এসআরবি-১ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযানসংক্রান্ত বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।

ক্যাটাগরি