মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি

রাষ্ট্রায়ত্ত জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন তিনজনকে মনোনয়ন দিয়েছে সরকার। মনোনীতদের মধ্যে দুজন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। এদিকে সোনালী ব্যাংকের এমডি শওকত আলী খানের অবশিষ্ট মেয়াদ বাতিলের আগের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। ফলে তিনি আরও এক বছর এ ব্যাংকের দায়িত্বে থাকছেন।

সোমবার (২৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে পৃথক চিঠি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। নতুন মনোনীত তিনজনকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার প্রয়োজনীয় উদ্যোগ নিতে ব্যাংকগুলোর পর্ষদকে বলা হয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জনতা ব্যাংকের এমডি পদে মনোনয়ন পেয়েছেন সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মাহবুব আলম। বেসিক ব্যাংকের এমডি হিসেবে মনোনীত হয়েছেন জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নূরুল হুদা। আর অগ্রণী ব্যাংকের এমডি পদে মনোনয়ন পেয়েছেন যমুনা ব্যাংকের ডিএমডি নূর মোহাম্মদ।

অন্যদিকে, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খানের অবশিষ্ট মেয়াদ বাতিলের আগের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে সরকার। ফলে তিনি আরও এক বছর এ পদে দায়িত্ব পালন করবেন।

এদিকে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে এখনো কাউকে মনোনয়ন দেয়নি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

ক্যাটাগরি