শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এক্সক্লুসিভ

বগুড়ায় রামুর আবুল কালাম ৭৭৫ পিস ইয়াবাসহ আটক

নুর মুহাম্মদ, কক্সবাজার:
বগুড়ায় ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ কক্সবাজারের রামু উপজেলার আবুল কালাম (নাম) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

আটক আবুল কালাম রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের কালামিয়া বাজার এলাকার মো. বক্তার আলীর ছেলে।

জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর ঢাকা-রংপুর মহাসড়কের জামালপুর নয়মাইল এলাকায় রংপুরগামী ‘অরিন ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

এ সময় আবুল কালামের হেফাজত থেকে ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

ক্যাটাগরি