বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

আগ্রাবাদে বিএনপির বিশাল বিক্ষোভ: এমপি সাঈদ আল নোমানের নেতৃত্বে রাজপথে নামলো নেতাকর্মী

আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার ডাক; চৌমুহনী মোড়ে কানায় কানায় পূর্ণ সমাবেশ

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের প্রত্যক্ষ নির্দেশনায় আওয়ামী ফ্যাসিবাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও দেশবিরোধী সব ষড়যন্ত্র প্রতিহত করতে রাজপথে নেমেছে বিএনপি। নগরের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ চৌমুহনী মোড়ে দলটির সর্বস্তরের হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিকেল ৪টায় শুরু হওয়া এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “সংসদ সদস্য সাঈদ আল নোমানের শক্তিশালী ও দূরদর্শী নেতৃত্বে চট্টগ্রাম-১০ আসন তথা পুরো মহানগরে বিএনপির তৃণমূল আজ ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ। এই মাটিতে কোনো ফ্যাসিস্ট শক্তি বা তাদের দোসরদের আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।

ডবলমুরিং থানা ও স্থানীয় বিএনপি নেতা রেজাউল করিম মিন্টুর সভাপতিত্বে চৌমুহনী মোড়ে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক আহ্বায়ক ফরিদুল আলম। বক্তারা এমপি সাঈদ আল নোমানের হাতকে শক্তিশালী করতে এবং দলের শৃঙ্খলা বজায় রেখে যেকোনো অপতৎপরতা রুখে দিতে নেতাকর্মীদের সদা প্রস্তুত থাকার আহ্বান জানান।

সমাবেশে সংসদ সদস্যের নির্দেশনায় সংহতি জানিয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুরুল আজিম, মোহাম্মদ আলি, মো. ইদ্রিস, ইয়াকুব, সোলেমান, রাজিব চৌধুরী এবং হাকিম। এছাড়া যুবদল নেতা রাজু আলম, আব্দুস শুকুর ইমন,মো: ইমন,যুবদল নেতা জয়নাল আবেদীন মানিক ও সুমনসহ স্থানীয় যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার-প্লেকার্ড হাতে নিয়ে মিছিলে অংশ নেন। আগ্রাবাদ মোড় থেকে শুরু হওয়া মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ক্যাটাগরি