চট্টগ্রাম ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত
“জনগণের ন্যায়সঙ্গত দাবি আদায়ে ১১ দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে”
চট্টগ্রাম, ১৬ সেপ্টেম্বর: চট্টগ্রাম নগরীতে ১১ দলীয় ঐক্যের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চকবাজারস্থ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এনসিপির চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক মীর মুহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা দেশের চলমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ১১ দলীয় ঐক্যের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করেন। সভায় পূর্বঘোষিত ৬ দফা দাবির সঙ্গে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধের দাবি যুক্ত করে মোট ৭ দফা দাবি নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগরীর আমীর মাওলানা জিয়াউল হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) চট্টগ্রাম মহানগরীর সভাপতি আবু মোজাফফর মোহাম্মদ আনাস, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি আবু সাঈদ, বাংলাদেশ খেলাফত আন্দোলন চট্টগ্রাম মহানগরীর সভাপতি মাওলানা আতিক বিন ওসমান, লেবার পার্টির চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি মুহাম্মদ আফসার উদ্দিন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন রব্বানী, নায়েবে আমীর মাওলানা হাফেজ মুমিনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, এনসিপির চট্টগ্রাম মহানগরীর সদস্য সচিব আরিফ মঈনউদ্দীন, এনসিপি নেতা জাফর আহমদ চৌধুরী, নেজামে ইসলাম পার্টির নেতা মাওলানা নুর মোহাম্মদ কিবরিয়া, এনসিপি নেতা জোবাইর হোসাইন, এবি পার্টির নেতা জাবেদ হাসান, গণতান্ত্রিক যুবদলের নেতা মুহাম্মদ মারুফ, এনসিপি নেতা এহসানুল হক, বদিউল আলম, শাহেদ ইকবাল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। দেশের গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ় করা, জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা এবং জনজীবনের সংকট নিরসনে সম্মিলিতভাবে কার্যকর ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে নিম্নোক্ত ৭ দফা দাবি সামনে তুলে ধরা হয়:
১. গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে।
২. জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে।
৩. বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন করতে হবে।
৪. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৫. দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে।
৬. রাষ্ট্রীয় ও রাজনৈতিক ক্ষেত্রে সংকীর্ণ দলীয়করণ বন্ধ করতে হবে।
৭. দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সভায় বক্তারা ১১ দলীয় ঐক্যকে আরও সুসংগঠিত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন এবং জনগণের ন্যায়সঙ্গত দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি পালনের প্রত্যয় ব্যক্ত করেন।